Media School

Dhaka    Monday, 20 July 2026

By সজীব সরকার

কোনটি লিখবো : `বাহুল্যতা` ঠিক নয়

Media School June 5, 2021

'বহুল' শব্দের বিশেষ্য হিসেবে 'বাহুল্যতা' শব্দটি ব্যবহার করা হয়; তবে শব্দটি ভুল। ঠিক শব্দ হবে 'বাহুল্য' অথবা 'বহুলতা'।

'বহুল' শব্দটির সঙ্গে শুধু 'ষ্ণ্য' প্রত্যয় যোগ করে 'বাহুল্য' অথবা 'তা' প্রত্যয় যোগ করে 'বহুলতা' বললেই তা বিশেষ্য হয়। বিশেষ্য করতে একটি শব্দে একসঙ্গে দুটি প্রত্যয় যোগ করে 'বাহুল্যতা' বলাটা প্রত্যয়ের দ্বিত্ব ব্যবহারজনিত ভুল।