Media School

Dhaka    Wednesday, 02 September 2026

By সজীব সরকার

ব্র্যান্ডিং

Media School August 24, 2026

প্রতীকী ছবি।

মার্কেটিংয়ে ব্র্যান্ডিং (Branding) বলতে কোনো পণ্য বা সেবা কিংবা ব্যবসাকে স্বতন্ত্র পরিচয়ে পরিচিত করে তোলা এবং ওই পরিচয়কে মানুষের মনে স্থায়ী করে তোলার প্রক্রিয়াকে বোঝায়।

ব্র্যান্ড শুধু একটি নাম বা লোগো নয়; নামের পরিচিতির সঙ্গে মানুষের মনে আস্থা ও ইতিবাচক অনুভূতি তৈরি হওয়া। এর ফলে ক্রেতারা একইরকম অন্যান্য পণ্যের ভিড়ে ওই নির্দিষ্ট নামটিকে চেনে ও বিশ্বাস করে।

ব্র্যান্ডিং কেন জরুরি

  • ব্র্যান্ডিংয়ের ফলে হাজারো প্রতিষ্ঠানের ভিড়ে নিজের আলাদা পরিচিতি তৈরি হয়।
  • সম্ভাব্য ক্রেতাদের মধ্যে পরিচিতি বাড়ে।
  • মানুষের আস্থা তৈরি হয়।
  • পণ্য বা সেবা বিক্রি সহজ ও সুবিধাজনক হয়।
  • বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়।

ব্র্যান্ডিংয়ের জন্য প্রাথমিকভাবে করণীয়

  • পণ্য, সেবা বা ব্যবসার জন্য অর্থবহ ও নান্দনিক নাম ও লোগো ঠিক করা।
  • পণ্য বা সেবার মান বজায় রাখা যেন ক্রেতাদের মনে আস্থা এবং বাজারে জনপ্রিয়তা ধরে রাখা যায়।
  • নির্দিষ্ট একটি বার্তা বা মূল্যবোধ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেন সহজেই তারা ওই ব্র্যান্ডের সঙ্গে সেটিকে মেলাতে পারে।
  • সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ভালো আচরণ করা ও মানসম্মত সেবা দেওয়া।