By সজীব সরকার
জেন্ডার ইক্যুইটি (Gender Equity)
Media School October 5, 2026
প্রতীকী ছবি।
জেন্ডার ইক্যুইটি হলো নারী, পুরুষ বা অন্য যেকোনো লিঙ্গের মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করা।
সমতার (Equality) ধারণায় সবাই এক ও সমান; কিন্তু ইক্যুইটির (Equity) ধারণাটি হলো- যার যতটুকু প্রয়োজন, তাকে ঠিক ততটুকুই সুযোগ দেওয়া। এর কারণ হলো, ঐতিহাসিকভাবেই সমাজে নারী ও পুরুষ (এবং অন্যান্য লিঙ্গের মানুষরা) আলাদা আলাদা চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হয়। তাই, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে অনেক সময় পিছিয়ে থাকা লিঙ্গের মানুষকে একটু বেশি বা বিশেষ সুবিধা দিতে হয়। এই ধারণাটিই ইক্যুইটির মূল বক্তব্য।
সহজ কথায় বলা যায়- জেন্ডার ইক্যুইটি হলো জেন্ডার সমতায় পৌঁছানোর একটি মাধ্যম বা পদক্ষেপ, যা সবার প্রতি সঠিক ও ন্যায্য বিচার নিশ্চিত করে।
জেন্ডার ইক্যুইটি বোঝাতে বাংলায় সাধারণত 'লৈঙ্গিক ন্যায়বিচার' বা 'জেন্ডার ন্যায্যতা'র মতো ধারণাগুলো ব্যবহার করা হয়।

